EIIN : 104829; Madrasha Code : 17596

রাঙ্গুনিয়া নুরুল উলুম কামিল (এম.এ) মাদরাসা

Rangunia Nurul Ulum Kamil (M.A) Madrasah

Image

সভাপতির বাণী

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

মানব সৃষ্টির সূচনা, জ্ঞানের মাধ্যমেই রচিত প্রথম মানুষ হযরত আদম (আঃ) জ্ঞানের প্রতিযোগিতায় ফিরিস্তাদের হার মানিয়ে ছিলেন, আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ট নবী ও রাসূল, নবী করীম রউফুর রহীম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওযাসাল্লাম- এর উপর মহান আল্লাহ যে কুরআন মাজীদ অবতীর্ণ করেছেন তার প্রথম শব্দ “ইকরা” পুড়ন এর ধারাবাহিকতায় নবী করীম (দঃ) কুসংস্কারে নিমজ্জিত একটি জাতিকে এ ঐশী জ্ঞানের আলোক আলোকিত করে বিশ্ববিখ্যাত করেছেন, সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। যে জ্ঞান নবী করীম (দঃ) থেকে সাহাবীগণ (আঃ) লাভ করেছেন, তাদের থেকে তাবীয়ীগণ, তাদের থেকে তাবে তাবীয়ীগণ এভাবে আসতে আসতে আমাদের পূর্ববর্তী জ্ঞানী আলিম-উলামা ওলি দরবেশ, পীর-মাশায়েখের মাধ্যমে আমাদের পর্যন্ত পৌঁছেছে।

রাহনুমায়ে শরীয়ত ও তরীক্বত, শায়খুল হাদীস হযরতুল আল্লামা ওবাইদুল মোস্তাফা সৈয়দ মুহাম্মদ নুরুচ্ছাফা নঈমী (রহঃ) শরীয়ত ও তরীক্বতের শিক্ষায় মানুষকে আলোকিত করার জন্য ১৯৩৬ খ্রিষ্টাব্দে অত্র নুরুল উলুম কামিল মাদরাসা প্রতিষ্ঠিত করেছেন। তার লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে অত্যন্ত মনোরম ও মানসম্পন্ন পরিবেশে শরীয়ত ও তরীক্বত এবং আধুনিক শিক্ষা প্রদান করে আলোকিত মানুষ গঠন করে যাচ্ছে। অত্র মাদরাসা ছাত্র/ছাত্রীদের আহলে সুন্নত ওয়াল জামাআতের মতাদর্শ, ধর্মীয় ও নৈতিক মূল্যেবোধে উজ্জীবিত করে, বাস্তব জীবনের সাথে সমন্বয় সাধন করে আমরা তাদেরকে এগিয়ে দিচ্ছি। ফলে তারা আদর্শ ও সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার সুযোগ লাগ করছে।

অভিভাবক, শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টা, মাশায়েখ কেরামের নেক নজরে অত্র মাদরাসা শিক্ষা জাগরণে জাতিকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ।

আল্লাহ তা’আলা আমাদের সকলের খেদমতকে কবুল করুন, আমীন।


সালামান্তে

আলহাজ্ব সৈয়্যদ মুহাম্মদ ওবাইদুল মোস্তফা নঈমী

চেয়ারম্যান

রাহাতীয়া নঈমীয়া বশরীয়া ট্রাস্ট

পূর্ব সৈয়দ বাড়ী (দক্ষিণ ইছামতি), রাঙ্গুনিয়া পৌরসভা, চট্টগ্রাম।