EIIN : 104829; Madrasha Code : 17596

রাঙ্গুনিয়া নুরুল উলুম কামিল (এম.এ) মাদরাসা

Rangunia Nurul Ulum Kamil (M.A) Madrasah

Image

অধ্যক্ষের বাণী

সম্মানিত অভিভাবকমন্ডলী,

আসসালামু আলাইকুম

আমাদের প্রিয় সন্তানদের শিক্ষাদানের দায়িত্ব আমাদের উপর অর্পন করায় আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। রাঙ্গুনিয়ার প্রাচীনতম দ্বীনি শিক্ষা নিকেতন হিসেবে রাঙ্গুনিয়া নুরুল উলুম কামিল মাদরাসার ঐতিহ্য রয়েছে। মুরশিদে বরহক পীরে ত্বরিক্বত শায়খুল হাদিস আল্লামা ওবাইদুল মোস্তফা সৈয়্যদ মুহাম্মদ নুরুচ্ছাফা নঈমী (রঃ) এর পবিত্র হাতে প্রতিষ্ঠিত এ শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি দ্বীনি শিক্ষা প্রসার সুন্নী আলিম তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এ প্রতিষ্ঠানে বর্তমানে দাখিল (মাধ্যমিক) স্তরে বিজ্ঞান বিভাগসহ কামিল স্তর পর্যন্ত শিক্ষা কার্যক্রম অত্যন্ত সুচারুরূপে পরিচালিক হয়ে আসছে। বর্তমান বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির যুগে দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের যাবতীয় ব্যবস্থা এ প্রতিষ্ঠানে গ্রহণ করা হয়েছে। মাদরাসার শিক্ষার্থীদের উপযুক্ত আলিম ও আদর্শ নাগরিক হিসাবে গড়ে তোলার জন্য এ মাদরাসার গর্ভনিং বডি ও শিক্ষকমন্ডলী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এ ক্ষেত্রে সম্মানিত অভিভাবকদের সার্বিক সহযোগিতা প্রয়োজন। কারণ শিক্ষা হচ্ছে একটি ত্রিমুখী প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় সংযুক্ত শিক্ষার্থী + শিক্ষক + অভিভাবক। তবে অভিভাবকদের অবদান সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা আপনাদের সন্তানদের পাঠদান করি স্বল্প সময়ের জন্য। কিন্তু দিনের অধিকাংশ সময় আপনাদের সাথে অতিবাহিত করার কারণে সন্তানদের প্রতি আপনাদের অধিক যত্নবান হতে হবে। এছাড়া নিয়মিত মাদরাসা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে তথ্য আদান-প্রদানের মাধ্যমে শিক্ষার ভিত্তি মজবুত করণে ও মান উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আমাদের প্রত্যাশা।


সালামান্তে

মাওলানা মোহাম্মদ নাছির উদ্দীন তৈয়বী

অধ্যক্ষ

রাঙ্গুনিয়া নুরুল উলুম কামিল মাদরাসা

রাঙ্গুনিয়া পৌর এলাকা, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।